Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীতে র‍্যালি, আলোচনা ও চারা বিতরণে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

স্টাফ রিপোর্টার প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬ 56 বার পঠিত
রাজশাহীতে র‍্যালি, আলোচনা ও চারা বিতরণে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন
ছবি : রাজশাহীতে র‍্যালি, আলোচনা ও চারা বিতরণে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন
Single News Top

রাজশাহী প্রতিনিধি: ‘দীর্ঘায়ুর যুগ: দীর্ঘ জীবনের জন্য ব্যবস্থাগুলোর পুনর্চিন্তা’-এ প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে পালিত হয়েছে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬।

বৃহস্পতিবার নগরীর পশ্চিম টালিপাড়ায় প্রবীণ ও প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রবীণদের বিভিন্ন সমস্যা, অধিকার ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়। এ সময় প্রবীণদের বিভিন্ন দাবি এবং তাদের জীবনমান উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

২ নম্বর ওয়ার্ড প্রবীণ ও প্রতিবন্ধী সংঘের সভাপতি এভারিট হেম্ব্রমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিম নগর ধর্মপল্লীর পাল পুরোহিত লিটন কস্তা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের পিও রুথ র‍্যান্সি হাঁসদা, ফোরাম কমিটি প্রবীণ ও প্রতিবন্ধী সংঘের সভাপতি যোসেদ মুরযু এবং প্রতিবন্ধী নারী ফোরামের সভানেত্রী শিলা মুরযু।

অনুষ্ঠানে প্রবীণদের প্রতি সামাজিক দায়িত্ববোধ বাড়ানো এবং তাদের জন্য প্রয়োজনীয় সহায়তা ও মর্যাদা নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়।

Single News Bottom
আরও পড়ুন : রাজশাহীতে, র‍্যালি, আলোচনা, ও, চারা, বিতরণে, আন্তর্জাতিক, প্রবীণ, দিবস, পালন

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে