রাজশাহীতে ক্যাডেট এএসআই নিয়োগে মৌখিক ও কম্পিউটার পরীক্ষা অনুষ্ঠিত
ছবি : রাজশাহীতে ক্যাডেট এএসআই নিয়োগে মৌখিক ও কম্পিউটার পরীক্ষা চলছে
রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬-এর অংশ হিসেবে রাজশাহী রেঞ্জের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও কম্পিউটার টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে গত ২৮ সেপ্টেম্বর থেকে এ পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে পরীক্ষা গ্রহণ করছেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ, পিপিএম।
পরীক্ষায় প্রার্থীদের যোগ্যতা ও দক্ষতা যাচাইয়ের পাশাপাশি স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার যথাযথ মূল্যায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাংলাদেশ পুলিশে যোগদানের মাধ্যমে জনসেবা ও দায়িত্ব পালনের সুযোগকে গুরুত্ব দিয়ে প্রার্থীদের সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মানসিকতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন।
