রাজশাহীতে নির্মাণাধীন তিন ফ্লাইওভার পরিদর্শন রাসিক প্রশাসকের
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর বন্ধগেট, নতুন বিলসিমলা ও হড়গ্রাম রেলক্রসিংয়ে নির্মাণাধীন তিনটি ফ্লাইওভারের কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তিনি এসব ফ্লাইওভারের নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় প্রশাসক কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে প্রশাসক প্রথমে বন্ধগেট রেলক্রসিং, পরে নতুন বিলসিমলা ও হড়গ্রাম রেলক্রসিংয়ে নির্মাণাধীন ফ্লাইওভারের কাজ পরিদর্শন করেন এবং প্রকৌশলী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এ সময় রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
