Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীতে ওয়াইল্ডলাইফ সায়েন্স ফেস্টিভ্যাল

স্টাফ রিপোর্টার প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬ 70 বার পঠিত
রাজশাহীতে ওয়াইল্ডলাইফ সায়েন্স ফেস্টিভ্যাল
ছবি : রাজশাহীতে ওয়াইল্ডলাইফ সায়েন্স ফেস্টিভ্যাল
Single News Top

রাজশাহী প্রতিনিধি: বন্যপ্রাণী সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ নিয়ে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে শুরু হয়েছে ‘Wildlife Awareness Science Festival 2026’। বাংলাদেশ অ্যানিমেলস অ্যালাইস ভলান্টিয়ার্স (BAAV)-এর উদ্যোগে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থী, তরুণ ও প্রকৃতিপ্রেমীদের অংশগ্রহণে বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সেভ দ্য নেচার অ্যান্ড লাইফের চেয়ারম্যান মো. জিজানুর রহমান, রোটারিয়ান ডা. মো. হেমায়েতুল ইসলাম আরিফ এবং ব্যাংকার মো. বদিউল আলম লিংকন।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ সুইট বলেন, রাজশাহীকে আরও সুন্দর ও প্রাণবন্ত নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করা হচ্ছে। দায়িত্ব নেওয়ার পর প্রায় তিন মাসে শহরে তিন হাজার গাছ লাগানো হয়েছে বলেও জানান তিনি।

আয়োজকরা জানান, নগরায়ণ, বন উজাড়, আবাসস্থল ধ্বংস, অবৈধ শিকার ও বন্যপ্রাণী পাচারের কারণে দেশের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এসব বিষয়ে সচেতনতা বাড়ানো এবং তরুণদের সংরক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করতেই এ আয়োজন।

উৎসবে বন্যপ্রাণীর জীবন ও প্রকৃতিতে তাদের ভূমিকা, পরিবেশের ভারসাম্য এবং প্রাণীর প্রতি মানবিক আচরণ নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আয়োজকদের আশা, এ উৎসবের মাধ্যমে তরুণদের মধ্যে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে আগ্রহ বাড়বে এবং স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণ কার্যক্রম আরও জোরদার হবে।

Single News Bottom
আরও পড়ুন : রাজশাহীতে, ওয়াইল্ডলাইফ, সায়েন্স, ফেস্টিভ্যাল

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে