Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

দাবি মেনে নেওয়ায় রাবি শিবিরের বিক্ষোভ স্থগিত

রাবি প্রতিনিধি প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬ 56 বার পঠিত
দাবি মেনে নেওয়ায় রাবি শিবিরের বিক্ষোভ স্থগিত
ছবি : দাবি মেনে নেওয়ায় রাবি শিবিরের বিক্ষোভ স্থগিত
Single News Top

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের দাবি মেনে নেওয়ার পর ৪৯তম বিসিএসের গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল স্থগিত করা হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির এসব কথা জানায়।
বিবৃতিতে সংগঠনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের দাবি মেনে নেওয়ায় সাধুবাদ জানিয়ে বলে, শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ‘জনবিচ্ছিন্ন, বৈষম্যমূলক ও অযৌক্তিক’ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ ধরনের সিদ্ধান্ত সরকারের ঊর্ধ্বতন মহল থেকে বারবার নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করে তারা।
সরকারি নিয়োগের ক্ষেত্রে মেধার মূল্যায়নকে পাশ কাটিয়ে দলীয়করণের চেষ্টা এবং পারিবারিক রাজনৈতিক পরিচয় কিংবা অজ্ঞাত কারণে বিনা নোটিশে নিয়োগ বাতিলের সংস্কৃতি ফিরিয়ে আনা হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।
এ ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে সরকারের ঊর্ধ্বতন মহলের প্রতি আহ্বান জানিয়ে রাবি ছাত্রশিবির বলে, ভবিষ্যতে আবারও এমন পরিস্থিতি সৃষ্টি হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ‘জনবিরোধী সিদ্ধান্তের’ বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

Single News Bottom
আরও পড়ুন : দাবি, মেনে, নেওয়া, রাবি,শিবির, বিক্ষোভ, স্থগিত

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে