রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টায় ১২০ মামলা, গ্রেপ্তার ১৫৪
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী রেঞ্জে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১২০টি মামলা হয়েছে। এ সময়ে বিভিন্ন মামলায় ১৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে মাদকবিরোধী অভিযানে ৫৬ জন মাদক কারবারি ও মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজশাহী রেঞ্জ পুলিশের ২ অক্টোবর ২০২৬ তারিখের ২৪ ঘণ্টার অপরাধ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রেঞ্জে তিনটি খুন, একটি দস্যুতা, একটি চুরি এবং নারী ও শিশু নির্যাতনের একটি মামলা হয়েছে। এ ছাড়া অন্যান্য ধারায় মামলা হয়েছে ১১৪টি। এ সময়ে আটটি অপমৃত্যুর ঘটনাও নথিভুক্ত হয়েছে।
পুলিশের হিসাবে, গ্রেপ্তার হওয়া ১৫৪ জনের মধ্যে পরোয়ানাভুক্ত ৩৬ জন, সাজাপ্রাপ্ত চারজন, তদন্তাধীন মামলার আসামি ১০৯ জন এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় পাঁচজন রয়েছেন।
এদিকে, মাদকবিরোধী অভিযানে ৪০ গ্রাম হেরোইন ১,১২২ পিস ইয়াবা, ৫৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, এক কেজি ৮০ গ্রাম গাঁজা এবং ৩৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
অপরাধ দমন, আসামি গ্রেপ্তার ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
