Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

উৎপাদনশীলতা বাড়াতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: এমপি মিলন

স্টাফ রিপোর্টার প্রকাশ : শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬ 53 বার পঠিত
উৎপাদনশীলতা বাড়াতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: এমপি মিলন
ছবি : জাতীয় উৎপাদনশীলতা দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমপি মিলন।
Single News Top

রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেছেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে পবা উপজেলা পরিষদের সভাকক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মিলন বলেন, মানুষের মৌলিক চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। তাই কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও কৃষিসহ বিভিন্ন খাত ধাপে ধাপে সংস্কার করা হবে। এ ক্ষেত্রে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের কথাও উল্লেখ করেন তিনি। আইন নিজস্ব গতিতে চলবে এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে বলেও জানান।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ২০৩১ সালের জানুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করার চেষ্টা করা হবে। জনগণ যাকে নির্বাচিত করবে, তাকে জনগণের প্রত্যাশা অনুযায়ী জনকল্যাণে কাজ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন। তিনি কৃষি, শিল্প ও সেবাসহ প্রতিটি খাতে আধুনিক প্রযুক্তি ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

 

Single News Bottom
আরও পড়ুন : https://news16bd.com/news/394

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে