Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে চুরি, ১৫ ভরির বেশি স্বর্ণ ও ৯০ হাজার টাকা লুট

স্টাফ রিপোর্টার প্রকাশ : শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬ 57 বার পঠিত
দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে চুরি, ১৫ ভরির বেশি স্বর্ণ ও ৯০ হাজার টাকা লুট
ছবি : দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে চুরি, ১৫ ভরির বেশি স্বর্ণ ও ৯০ হাজার টাকা লুট
Single News Top

কুমিল্লার দাউদকান্দিতে এক সৌদি আরবপ্রবাসীর বাড়িতে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। আলমারি ভেঙে ১৫ ভরির বেশি স্বর্ণালংকার ও নগদ ৯০ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা। চুরি হওয়া স্বর্ণালংকারের বাজারমূল্য ৩৫ লাখ টাকার বেশি বলে দাবি পরিবারের।

সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব পেন্নাই এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে প্রবাসী আবুল কালামের স্ত্রী নিলুফা আক্তার পাসপোর্ট আনতে কুমিল্লায় যান। তখন বাড়িতে ছিল তাঁর সপ্তম শ্রেণির ছেলে আরমান। সকাল ১১টা ২০ মিনিটে আরমান বিদ্যালয়ে যাওয়ার সময় বাড়িতে তালা দিয়ে বের হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে নিলুফা বাড়ি ফিরে একটি কক্ষের আলমারি ভাঙা ও ড্রয়ার এলোমেলো দেখতে পান। পরে দেখতে পান, দক্ষিণ পাশের স্টিলের দরজা খোলা এবং রান্নাঘরের ওপরের এক্সহস্ট ফ্যানও ভেতর থেকে খোলা। পরিবারের ধারণা, আরমান বাড়ি থেকে বের হওয়ার পর চোরেরা ভেতর থেকে বের হয়ে স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালিয়েছে। চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে নেকলেস, চুড়ি, চেইন, আংটি ও কানের দুল রয়েছে।

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। চুরির রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
 

Single News Bottom
আরও পড়ুন : দাউদকান্দি, প্রবাসী, বাড়ি, চুরি, ১৫, ভরি, বেশি, স্বর্ণ, ৯০, হাজার, টাকা, লুট

বাংলাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে