ভদ্রা ঈদগাহে যুক্ত হলো নতুন ছাউনি, কমবে দুর্ভোগ
রাজশাহী প্রতিনিধি: বৃষ্টি ও প্রচণ্ড রোদের সময় মুসল্লিদের দুর্ভোগ কমাতে রাজশাহীর ভদ্রা কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ ময়দানে নতুন টিনের ছাউনি নির্মাণ করা হয়েছে। পাশাপাশি জানাজার মরদেহ রাখার সুবিধাও হবে এই ছাউনির কারণে।
রাজশাহী সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের তরুণ নেতা বিপ্লব রহমান নাঈমের উদ্যোগে ছাউনিটি নির্মাণ করা হয়। শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ছাউনিটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম দৌলতি, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক-২ মো. গোলজার হোসেন, সহসভাপতি মোসলেম উদ্দিন, প্রচার সম্পাদক মো. শাহজাহান আলী সেন্টু, উপদেষ্টা পরিষদের সদস্য মো. আব্দুর রশিদ ও মোহাম্মদ নজরুল ইসলাম এবং মসজিদের ইমাম হাফেজ মো. সাইফুল ইসলামসহ স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ কারী মোহাম্মদ আনোয়ার হোসেন।
স্থানীয়রা জানান, বৃষ্টি ও তীব্র রোদের সময় ঈদগাহে মুসল্লিদের ভোগান্তি হতো। নতুন ছাউনির ফলে নামাজ ও জানাজার সময় সেই দুর্ভোগ কমবে।
