রাবিতে ডেঙ্গু প্রতিরোধে জরুরি সভা
রাবি প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে আজ শনিবার হল প্রাধ্যক্ষদের সাথে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে এই সভায় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।
সভায় রাবি ক্যাম্পাসে, বিশেষ করে আবাসিক হলসমূহে ডেঙ্গু প্রতিরোধে মশা ও লার্ভানাশক ছিটানো, ঝোপ-ঝাড় ও আগাছা পরিষ্কার করা, হলের ভিতরে ও সংলগ্ন এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, বর্জ্য ধ্বংস করাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এজন্য উপাচার্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এই সভায় আবাসিক হলের অন্যান্য বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়। উপাচার্য সেসব সমাধানেও নির্দেশনা দেন।
সভায় হল প্রাধ্যক্ষগণ ছাড়াও প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান ও ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিকসহ সংশ্লিষ্ট অন্যরা অংশ নেন।
