রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
রাজশাহী প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে রাজশাহীতে পালিত হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬। শনিবার সকাল ১১টায় নগরীর নজরুল ভিলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ি, অফিস ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে দেওয়া যাবে না।
পরে জেলা প্রশাসকের নেতৃত্বে নজরুল ভিলেজ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার করা হয়।
জেলা প্রশাসক সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
