রাজশাহীতে শিশু অধিকার দিবসে বই পড়া প্রতিযোগিতা
ছবি : প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন দৈনিক বার্তার সম্পাদক মাহমুদ আনোয়ার হোসেন।
রাজশাহী প্রতিনিধি: শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উৎসব উপলক্ষে রাজশাহীতে বই পড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীর মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে তিন শতাধিক শিশু অংশ নেয়।
বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীর শিশু বিষয়ক কর্মকর্তা মনজুরুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বার্তার সম্পাদক মাহমুদ আনোয়ার হোসেন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার অভিজিৎ সরকার, শিশু একাডেমির পরিচালনা পরিষদের সদস্য ও সাংবাদিক সুজা উদ্দিন ছোটন, জাসাস রাজশাহী মহানগরের সদস্য সচিব ও পরিচালনা পরিষদের সদস্য সেলিম রেজা এবং ছড়াকার মাসুম আউয়াল।
