রাবির সহকারী প্রক্টর পদে তিনজন নতুন শিক্ষক নিয়োগ
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন—লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক স্বপ্নীল রহমান, ফলিত গণিত বিভাগের প্রভাষক মো. আশিক ইকবাল এবং ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মো. মাজহারুল ইসলাম।
রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম তাদের এ নিয়োগ প্রদান করেন।
নবনিযুক্ত তিন সহকারী প্রক্টর রোববার সকালে দায়িত্বে যোগদান করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মো. মাহবুবুর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আব্দুল মান্নান, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের প্রফেসর এ নাইম ফারুকী, সহকারী প্রক্টর প্রফেসর মো. জহুরুল ইসলাম, প্রফেসর শেখ মো. নূরুজ্জামান ও প্রফেসর যাহার-ই-তাসনীমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
নতুন তিন সহকারী প্রক্টরের নিয়োগের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শৃঙ্খলা কার্যক্রমে তাদের দায়িত্ব পালনের সুযোগ তৈরি হলো।
