Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীর উন্নয়ন নিয়ে এডিবি’র সঙ্গে আরডিএর মতবিনিময়

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬ 62 বার পঠিত
রাজশাহীর উন্নয়ন নিয়ে এডিবি’র সঙ্গে আরডিএর মতবিনিময়
ছবি : ADB’র সঙ্গে আরডিএর মতবিনিময় সভা
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর সার্বিক উন্নয়ন, নগর অবকাঠামো এবং ভবিষ্যৎ নগর ব্যবস্থাপনা নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)।

রোববার (৪ অক্টোবর) দুপুর ২টায় আরডিএর সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। সভায় আরডিএর বিভিন্ন শাখার প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় রাজশাহীর নগর অবকাঠামো সম্প্রসারণ, নাগরিকদের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা এবং ভবিষ্যৎ নগর উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে নগরীর বিদ্যমান সমস্যা চিহ্নিত করে টেকসই সমাধান এবং উন্নয়ন কর্মকাণ্ডে সম্ভাব্য সহযোগিতার বিষয়েও মতবিনিময় করা হয়।

সভায় আরডিএর বিভিন্ন শাখার প্রধানরা নিজ নিজ বিভাগের কার্যক্রম, চলমান উন্নয়ন উদ্যোগ এবং নগর উন্নয়নের সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।

আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, রাজশাহীকে সুন্দর, নিরাপদ ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন ও বাসযোগ্য রাজশাহী গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করা হবে।

তিনি আরও বলেন, রাজশাহীর উন্নয়নে সমন্বিত পরিকল্পনা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সম্ভাব্য সহযোগিতা কাজে লাগিয়ে নগরীর টেকসই উন্নয়ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে