Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: প্রাইভেট কারসহ মাদক জব্দ

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬ 65 বার পঠিত
রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: প্রাইভেট কারসহ মাদক জব্দ
ছবি : প্রাইভেট কারসহ ১৮১ বোতল ভারতীয় ‘Fairdyl’ সিরাপ জব্দ করেছে বিজিবি।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ১৮১ বোতল ভারতীয় ‘Fairdyl’ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৪ অক্টোবর) ভোরে বাঘা থানার কেশবপুর এলাকার আমবাগান ও সড়কের পাশে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীন আলাইপুর বিওপির একটি দল।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্যের একটি চালান পাচারের খবর পেয়ে আলাইপুর বিওপির সদস্যরা কেশবপুর এলাকায় অবস্থান নেন। ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে কেশবপুর থেকে রাজশাহীগামী একটি প্রাইভেট কারের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় গাড়ির চালক গাড়িটি ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা প্রাইভেট কারটি তল্লাশি করে গাড়ির পেছনের ব্যাগ রাখার স্থানে থাকা ১৮১ বোতল ভারতীয় ‘Fairdyl’ সিরাপ জব্দ করেন। এ ঘটনায় মাদকদ্রব্য ও প্রাইভেট কারটি জব্দ করে আইনগত প্রক্রিয়ার জন্য বাঘা থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জব্দকৃত মাদকদ্রব্য ও প্রাইভেট কারের মোট সিজার মূল্য **১৮ লাখ ৪২ হাজার ৪০০ টাকা** বলে জানিয়েছে বিজিবি।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে