Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাকসুর মানববন্ধন

রাবি প্রতিনিধি প্রকাশ : সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ 53 বার পঠিত
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাকসুর মানববন্ধন
ছবি : রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাকসুর মানববন্ধন
Single News Top

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের ওপর হামলা, শিক্ষার্থীদের কক্ষ ভাঙচুর এবং হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকার প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “ছাত্রদল যদি সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করে, তবে দেশে আবারও ‘জুলাই’ নেমে আসবে। তাদের পরিণতিও হবে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মতো।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করে তিনি আরও বলেন, “রাবি প্রশাসন প্রমাণ মুছে দিতে তৎপর। প্রশাসন যে ব্যর্থ, তা তারা নিজেরাই স্বীকার করেছে।”

মানববন্ধন থেকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে