Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাকসুর উদ্যোগে নবীন সাংবাদিকদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাবি প্রতিনিধি প্রকাশ : মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬ 48 বার পঠিত
রাকসুর উদ্যোগে নবীন সাংবাদিকদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
ছবি : রাকসুর উদ্যোগে নবীন সাংবাদিকদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
Single News Top

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর মিডিয়া ও প্রকাশনা বিভাগের উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘নবীন সাংবাদিক ফেলোশিপ ও প্রশিক্ষণ কর্মশালা’ শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাকসুর কনফারেন্স রুমে কর্মশালার উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাকসুর মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মো. মুজাহিদ ইসলাম। সঞ্চালনা করেন সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ গালিব। প্রধান অতিথি ছিলেন রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও সাংবাদিক ডা. নাজিব ওয়াদুদ, রাকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বির, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (রুরু) সভাপতি নূর আহসান মৃদুল ও সাধারণ সম্পাদক ইবতেসাম শান্ত এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবায়ের জিসান।

পাঁচ দিনব্যাপী এ ফেলোশিপ ও প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচিত ৩০ জন নবীন সাংবাদিক ফেলো অংশ নিচ্ছেন। কর্মশালার কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন দৈনিক আমার দেশ-এর রাজশাহী নিজস্ব প্রতিবেদক এম. শামিম।

কর্মশালায় মেন্টর হিসেবে থাকছেন দ্য ডেইলি স্টারের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নূর আহসান মৃদুল, প্রথম আলোর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজিদ হোসেন এবং দৈনিক আমার দেশ-এর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ফাহমিদুর রহমান ফাহিম।

প্রশিক্ষণে সাংবাদিকতার মৌলিক বিষয়, সংবাদ সংগ্রহ, প্রতিবেদন লেখা, তথ্য যাচাই, সাক্ষাৎকার গ্রহণ, প্রিন্ট ও অনলাইন সাংবাদিকতা, ফ্যাক্ট চেকিং এবং সাইবার সুরক্ষা আইনসহ বিভিন্ন বিষয়ে নবীন সাংবাদিকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে