Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

মব সৃষ্টি করে রামেবির ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬ 53 বার পঠিত
মব সৃষ্টি করে রামেবির ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ
ছবি : মব সৃষ্টি করে রামেবির ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক ও সেকশন অফিসার নাজমুল হোসাইনকে মব সৃষ্টি করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ‘আপামর ছাত্র-জনতা’ পরিচয়ে একদল ব্যক্তি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে এ ঘটনা ঘটায় বলে প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে।

অভিযোগ রয়েছে, মিছিলকারীরা জোরপূর্বক উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করে তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও গালিগালাজ করেন। পরে আগে থেকে প্রস্তুত করে রাখা পদত্যাগপত্রে উপাচার্যের স্বাক্ষর নেওয়া হয়। একইভাবে সেকশন অফিসার নাজমুল হোসাইনকেও পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

নাজমুল হোসাইন জানান, সকালে উপাচার্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে মন্ত্রণালয়ের একটি অনলাইন বৈঠকে যুক্ত ছিলেন। বেলা ১১টার দিকে একদল লোক জোর করে কক্ষে প্রবেশ করে উপাচার্যের সঙ্গে অসদাচরণ করে এবং পূর্বপ্রস্তুত পদত্যাগপত্রে স্বাক্ষর নিতে বাধ্য করে। পরে তাকেও পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বলা হয়। এতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় বলে তিনি দাবি করেন।

অভিযোগ অনুযায়ী, স্বাক্ষর নেওয়ার পর উপাচার্য ও সেকশন অফিসারকে তাদের কক্ষ থেকে বের করে দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

এ সময় উপাচার্যের কার্যালয় থেকে কম্পিউটারের সিপিইউ ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের যন্ত্রপাতি খুলে নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ারও অভিযোগ উঠেছে।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এবং অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে