Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টায় ১০৪ মামলা, গ্রেপ্তার ১৮৪

নিউজ ডেস্ক প্রকাশ : মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬ 57 বার পঠিত
রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টায় ১০৪ মামলা, গ্রেপ্তার ১৮৪
ছবি : রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টায় ১০৪ মামলা, গ্রেপ্তার ১৮৪
Single News Top

নিউজ ডেস্ক: রাজশাহী রেঞ্জে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট ১০৪টি মামলা হয়েছে। এসব মামলায় ১৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী রেঞ্জ পুলিশের ৬ অক্টোবরের ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ১০৪টি মামলার মধ্যে খুনের মামলা ২টি, চুরি ২টি এবং নারী ও শিশু নির্যাতনের মামলা ৩টি। এছাড়া অন্যান্য ধারায় মামলা হয়েছে ৯৭টি। এ সময়ে ৭টি অপমৃত্যুর ঘটনাও নথিভুক্ত হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে পরোয়ানামূলে ২৪ জন, সাজাপ্রাপ্ত ১০ জন, তদন্তাধীন মামলায় ৮৫ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থায় ১৫ জন রয়েছেন। এছাড়া মাদক ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে আরও ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে ৩৭ গ্রাম হেরোইন, ৩৫১ পিস ইয়াবা, ১২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ কেজি ১৯৫ গ্রাম গাঁজা এবং ৩০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে। একই সময়ে চোরাচালানের কোনো পণ্য উদ্ধার হয়নি।

প্রতিবেদনে আরও জানানো হয়, গ্রেপ্তার ও উদ্ধারের লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৫৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেবাগ্রহীতার সংখ্যা ছিল ১ হাজার ৩৬৬ জন; চলতি মাসে এ সংখ্যা ৬ হাজার ৭৯২ জন।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে