Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা পেল রাসিক, নগরবাসীকে উৎসর্গ প্রশাসকের

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬ 44 বার পঠিত
জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা পেল রাসিক, নগরবাসীকে উৎসর্গ প্রশাসকের
ছবি : জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা পেল রাসিক
Single News Top

রাজশাহী প্রতিনিধি: ‘শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ স্বীকৃতিস্বরূপ অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত ‘অংশীজন সম্মিলন’ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে রাসিকের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে বিশেষ সম্মাননা হিসেবে পাওয়া ক্রেস্ট ও সনদপত্র উন্মোচন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে গুরুত্ব দিয়ে কাজ করছেন। কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার ধারাবাহিকতায় শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধনে এই স্বীকৃতি অর্জিত হয়েছে।

তিনি বলেন, এটি স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ের কর্মীসহ সংশ্লিষ্ট সবার নিরলস পরিশ্রমের ফল। এ অর্জন আরও উৎসাহিত করবে। ভবিষ্যতে নাগরিক সেবা সহজ, দ্রুত ও কার্যকর করতে কার্যক্রম অব্যাহত থাকবে। অর্জিত বিশেষ সম্মাননা তিনি রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করেন।

রাসিক প্রশাসক আরও বলেন, ফুটপাত দখলমুক্ত করতে মহিলা কলেজ রোডে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। পাশাপাশি সিনিয়র সিটিজেনদের জন্য পার্ক, খেলার মাঠের উন্নয়ন, ফুটসাল গ্রাউন্ড, সিটি গেট নির্মাণ এবং যানজট নিরসনে অটোরিকশায় শৃঙ্খলা আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজশাহী মহানগরীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক, বাসযোগ্য, নিরাপদ ও শান্তির মহানগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। এছাড়া রাসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, স্বাস্থ্য বিভাগের কর্মী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে