Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

বিজিবির অভিযানে ১০০ বোতল ভারতীয় সিরাপ জব্দ

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬ 38 বার পঠিত
বিজিবির অভিযানে ১০০ বোতল ভারতীয় সিরাপ জব্দ
ছবি : রাজশাহী সীমান্তে বিজিবির অভিজানে ১০০ বোতল ভারতীয় ‘Eskuf’ সিরাপ জব্দ
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে বিজিবির অভিযানে ১০০ বোতল ভারতীয় ‘Eskuf’ সিরাপ জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে চারঘাট উপজেলার টাংগন এলাকার একটি মাদ্রাসার পাশের আমবাগানে অবস্থান নেয় ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল।

বিজিবি জানায়, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে একজন ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে আমবাগানের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে আটকের জন্য ধাওয়া করেন। এ সময় ওই ব্যক্তি বস্তাটি ফেলে পালিয়ে যায়।

পরে বস্তাটি তল্লাশি করে ১০০ বোতল ভারতীয় ‘Eskuf’ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত সিরাপ চারঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় জড়িত মাদক কারবারিকে শনাক্ত ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে