রাবির শাহ মখদুম হলে ডেঙ্গু প্রতিরোধ অভিযান
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চলমান ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে শাহ মখদুম হলে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় হল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, শাহ মখদুম হলের প্রাধ্যক্ষ প্রফেসর সৈয়দ সরওয়ার জাহান, আবাসিক শিক্ষকবৃন্দ, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আমীরুল ইসলাম, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান ও পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আব্দুল মান্নানসহ সংশ্লিষ্টরা।
কর্মসূচির আওতায় হলে মশা ও লার্ভানাশক ওষুধ ছিটানো, ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার, হলের অভ্যন্তর ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখা এবং বর্জ্য অপসারণ করা হচ্ছে।
এছাড়া ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে।
