Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

অতিরিক্ত স্ক্রিন টাইমে দৃষ্টিশক্তি ঝুঁকিতে শিশুরা: সিভিল সার্জন

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬ 53 বার পঠিত
অতিরিক্ত স্ক্রিন টাইমে দৃষ্টিশক্তি ঝুঁকিতে শিশুরা: সিভিল সার্জন
ছবি : বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা
Single News Top

রাজশাহী প্রতিনিধি: অতিরিক্ত সময় মোবাইল, ল্যাপটপ ও ট্যাব ব্যবহারে বিশেষ করে শিশু-কিশোরদের দৃষ্টিশক্তি ঝুঁকিতে পড়ছে বলে জানিয়েছেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম।

বৃহস্পতিবার সকালে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সিভিল সার্জন বলেন, শুধু ডিজিটাল ডিভাইস নয়, পেশাগত অসতর্কতার কারণেও অনেকে চোখের গুরুতর সমস্যায় আক্রান্ত হচ্ছেন। ধান কাটার সময় পাতার আঘাতে কৃষকদের কর্নিয়ায় ক্ষত, আলসারসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাই কাজের সময় চোখের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

শিশুদের ডিজিটাল ডিভাইস ব্যবহারের সময় সীমিত রাখা এবং নিয়মিত চোখের যত্ন নেওয়ার ওপরও গুরুত্ব দেন সিভিল সার্জন। পরে দিনব্যাপী চক্ষুসেবা ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিং সহযোগিতা করে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে