Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

তালা ভেঙে রামেবি ভিসির কক্ষ মুক্ত, মামলায় গ্রেপ্তার আরও দুইজন

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬ 46 বার পঠিত
তালা ভেঙে রামেবি ভিসির কক্ষ মুক্ত, মামলায় গ্রেপ্তার আরও দুইজন
ছবি : তালা ভেঙে রামেবি ভিসির কক্ষ মুক্ত
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঘটনায় করা মামলায় আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন রাজশাহীর বহরমপুরের মো. আলী আকবর হোসাইন ও মো. দেলোয়ার হোসেন। তাদের বিরুদ্ধে রাজপাড়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের তালাবদ্ধ কক্ষসহ অন্যান্য কক্ষ পরিদর্শন করেছেন জামায়াত, ছাত্রদল ও উলামা দলের নেতৃবৃন্দ। পরে বেলা ১১টার দিকে ভিসির কক্ষের তালা ভেঙে কক্ষটি মুক্ত করা হয়।

এর আগে, গত মঙ্গলবার ভিসির কক্ষ তালাবদ্ধ ও তাকে জোরপূর্বক একটি পত্রে স্বাক্ষর করানোর অভিযোগে রাজপাড়া থানায় মামলা করেন উপচার্যের ব্যক্তিগত সহকারী সরকারি নাজমুল হোসেন। ওই মামলায় মঙ্গলবার গভীর রাতে রাজপাড়া থানা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালামকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে