Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাবির বেগম খালেদা জিয়া হলে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদান

রাবি প্রতিনিধি প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬ 44 বার পঠিত
রাবির বেগম খালেদা জিয়া হলে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদান
ছবি : রাবি বেগম খালেদা জিয়া হলের বার্ষিক সম্মাননা এবং সাংস্কৃতিক ও অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম।
Single News Top

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বেগম খালেদা জিয়া হলে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা এবং সাংস্কৃতিক ও অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় হল মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। তাঁরা কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে উপাচার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মেধা ও প্রতিভাকে দেশের সেবায় কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, হলজীবনের অভিজ্ঞতা শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। তাই হলজীবনের ইতিবাচক দিকগুলো অনুসরণের আহ্বান জানান তিনি।

উপ-উপাচার্য (প্রশাসন) শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান। উপ-উপাচার্য (শিক্ষা) মানসিক বিকাশের জন্য সাংস্কৃতিক ও ক্রীড়াচর্চার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, বিভিন্ন হলের প্রাধ্যক্ষসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ প্রফেসর শরমিন হামিদ।
 

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে