Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবি প্রতিনিধি প্রকাশ : শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬ 53 বার পঠিত
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ
ছবি : ছাত্রত্ব বাতিলের সুপারিশপ্রাপ্ত ৪ শিক্ষার্থীরা
Single News Top

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার শিক্ষার্থীর সাময়িক ছাত্রত্ব বাতিলের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। এ ছাড়া তিন শিক্ষার্থীকে সতর্ক এবং আরও চার শিক্ষার্থীর বিরুদ্ধে অধিকতর তদন্তের সুপারিশ করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম তাঁর সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের সামনে তদন্ত প্রতিবেদন তুলে ধরেন।

প্রতিবেদনে ছাত্রদল নেতা আহসান হাবিব, আরিফুল ইসলাম, হাসিবুল হাসান ও বিশাল চক্রবর্তীর সাময়িক ছাত্রত্ব বাতিলের সুপারিশ করা হয়েছে। অন্যদিকে, বুলবুল রহমান, শরিফুল ইসলাম ও শাহরিয়ার আলমকে সতর্ক করার কথা বলা হয়েছে।

এ ছাড়া রাকিবুল ইসলাম, তাকবির আহমেদ ইমন, সৈয়দ সাজহারুল ইসলাম ও তানিম রহমানের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

গত ৪ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সামনে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরদিন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে সময় ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশের ঘোষণা দিয়েছিলেন উপাচার্য।

প্রতিবেদন প্রকাশের পর ক্যাম্পাসের সাংবাদিকরা জানান, তদন্ত প্রতিবেদনে নাম আসা ব্যক্তিদের বিরুদ্ধে কর্তৃপক্ষ মামলা না করা পর্যন্ত প্রশাসনের সংবাদ বয়কট কর্মসূচি অব্যাহত থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন প্রকাশ করায় উপাচার্যকে ধন্যবাদও জানান তাঁরা।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে