Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

আন্তর্জাতিক টেনিসে চীনের দাপট, মেয়েদের দুই শিরোপা জয়

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬ 53 বার পঠিত
আন্তর্জাতিক টেনিসে চীনের দাপট, মেয়েদের দুই শিরোপা জয়
ছবি : আন্তর্জাতিক টেনিসে চীনের দাপট, মেয়েদের দুই শিরোপা জয়
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে অনুষ্ঠিত ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টে মেয়েদের একক ও দ্বৈত—দুই ইভেন্টেই চ্যাম্পিয়ন হয়েছে চীন। মেয়েদের এককে জিমো সঙ এবং দ্বৈতে সিয়াং জিয়াং ও শুয়াং জু জুটি শিরোপা জিতেছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত মেয়েদের এককের ফাইনালে নিজ দেশের প্রতিপক্ষ জেনসি ডঙকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হন জিমো সঙ। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে সরাসরি দুই সেটে জয় নিশ্চিত করেন তিনি।

পরে দুপুর ১২টায় অনুষ্ঠিত মেয়েদের দ্বৈত ইভেন্টের ফাইনালে চীনের সিয়াং জিয়াং ও শুয়াং জু জুটি চ্যাম্পিয়ন হন। এককের ফাইনাল একতরফা হলেও দ্বৈতের লড়াই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

টুর্নামেন্টের রেফারি জয় মুখার্জী বলেন, মেয়েদের এককের ফাইনালটি একতরফা হলেও দ্বৈত ইভেন্টে দুই পক্ষের মধ্যে ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। টুর্নামেন্টজুড়েই চীনের খেলোয়াড়েরা ভালো পারফরম্যান্স করেছেন।

এদিকে শনিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত হবে ছেলেদের এককের ফাইনাল। এতে মুখোমুখি হবেন থাইল্যান্ডের লিকুল পার্টচারাপুল ও তাইওয়ানের জিচে চেন। দুই খেলোয়াড়ই একাধিক কঠিন ম্যাচ জিতে ফাইনালে উঠেছেন। তাই এ ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করছেন টুর্নামেন্ট রেফারি।

গত ৫ অক্টোবর রাজশাহী টেনিস কমপ্লেক্সে শুরু হওয়া এ প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ ১০ দেশের শতাধিক খেলোয়াড় অংশ নিয়েছেন। শনিবার ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ছয় দিনব্যাপী এই আন্তর্জাতিক টুর্নামেন্ট।
 

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে