রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮৮, মাদক কারবারি ও সেবনকারী ২৪
নিউজ ডেস্ক: রাজশাহী রেঞ্জে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১৮৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে পরোয়ানাভুক্ত ১১৩ জন, সাজাপ্রাপ্ত ১৩ জন, তদন্তাধীন মামলার ৫০ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থায় ১২ জন রয়েছেন। একই সময়ে মাদক কারবারি ও মাদকসেবনের অভিযোগে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) প্রকাশিত রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার অপরাধ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জে মোট ৪৬টি মামলা হয়েছে। এর মধ্যে চুরির ঘটনায় একটি, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দুটি এবং অন্যান্য খাতে ৪৩টি মামলা রয়েছে। এ সময়ে দুইজন অপমৃত্যুর তথ্যও নথিভুক্ত হয়েছে।
এ ছাড়া অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, কফ সিরাপসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১ হাজার ৩৮৪ পিস ইয়াবা, ১৪১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১০৫ বোতল কফ সিরাপ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধ দমনে ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়েছে।
