Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

নিজস্ব সংস্কৃতি ধারণে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই: আরডিএ চেয়ারম্যান

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ 57 বার পঠিত
নিজস্ব সংস্কৃতি ধারণে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই: আরডিএ চেয়ারম্যান
ছবি : আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট
Single News Top

রাজশাহী প্রতিনিধি: আজকের প্রজন্মকে নিজেদের কৃষ্টি-কালচারের প্রতি উদ্বুদ্ধ করতে ও দেশীয় ঐতিহ্য ধারণে সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্ব দিয়েছেন অতিথিরা। শনিবার (১০ অক্টোবর) রাজশাহী শাপলা কালচারাল স্কুল প্রাঙ্গণে আয়োজিত 'শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩'-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এ মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট মো. শাফিকুল হক মিলন, এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। মো. মোহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

বক্তব্যে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, "বিগত কয়েক বছরে মানুষের মনস্তাত্ত্বিক অবক্ষয় ঘটেছে। বিদেশী সংস্কৃতিতে ডুবে আমরা আমাদের স্বকীয়তা হারাতে বসেছি। বাংলাদেশি হিসেবে আমাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিতে ফিরে আসতে এ ধরনের আয়োজন অত্যন্ত জরুরি।"

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিশীল চর্চাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সহযোগিতায় এ উৎসবের আয়োজন করে শাপলা কালচারাল স্কুল। আয়োজন শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে