Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস পালিত

রাবি প্রতিনিধি প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ 73 বার পঠিত
রাবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস পালিত
ছবি : রাবিতে শুক্রবার বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
Single News Top

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বর্ণাঢ্য শোভাযাত্রা, সেমিনার ও ডিম বিতরণের মধ্য দিয়ে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। শুক্রবার ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে রাবি প্রশাসন ভবন-১ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম এবং অনুষদের ডিন প্রফেসর কে এম মোজাফফর হোসেনের নেতৃত্বে শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও কর্মচারীরা অংশ নেন।

পরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে ডিন প্রফেসর কে এম মোজাফফর হোসেনের সভাপতিত্বে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর মো. গোলবার হোসেন এবং মূল আলোচনায় অংশ নেন প্রফেসর মো. জালাল উদ্দিন সরদার। প্রফেসর মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য দেন প্রফেসর শাহ মো. আব্দুর রউফ। এছাড়া বক্তব্য দেন প্রফেসর তৌফিক আনাম আজাদ ও ছাত্র সমিতির সহ-সভাপতি মেহেদী।

দিবসটি পালনে সহযোগিতা করে 'ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্সেস অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা' এবং 'বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ কো-অর্ডিনেশন কাউন্সিল'। আয়োজনের অংশ হিসেবে একটি পোল্ট্রি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদত্ত প্রায় ২ হাজার ডিম ক্যাম্পাস ও তৎসংলগ্ন এলাকার মানুষের মাঝে বিতরণ করা হয়।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে