Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

পুঠিয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে দ্বিতীয় স্ত্রী আটক

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ 57 বার পঠিত
পুঠিয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে দ্বিতীয় স্ত্রী আটক
ছবি : পুঠিয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়া নিয়ে বিরোধের জেরে স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) ভোররাতে উপজেলার মাহিন্দ্রা বাজার এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আহত আশরাফুল ইসলাম (৩৫) পেশায় বাসের সহকারী। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফুল ইসলামের প্রথম স্ত্রী রিমা খাতুন তারাপুর গ্রামে বসবাস করেন। অন্যদিকে, দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে নিয়ে তিনি মাহিন্দ্রা বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়া নিয়ে দুই স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ আহত আশরাফুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি বর্তমানে রামেক হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

ওসি আরও জানান, এ ঘটনায় প্রথম স্ত্রী রিমা খাতুনের দায়ের করা মামলায় দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
 

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে