Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে পৌনে তিন লাখ টাকার ভারতীয় মাদক জব্দ

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ 64 বার পঠিত
রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে পৌনে তিন লাখ টাকার ভারতীয় মাদক জব্দ
ছবি : রাজশাহীর বিভিন্ন সীমান্তে বিজিবি কর্তৃক আটককৃত ভারতীয় মাদকদ্রব্য
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১ বিজিবি)। রোববার (১১ অক্টোবর) গভীর রাতে ও ভোরে পরিচালিত অভিযানে এসব মাদক জব্দ করা হয়।

১ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাত ১২টা থেকে সকাল ৬টার মধ্যে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনস্থ চরমাজারদিয়া এবং তালাইমারী বিওপির বিশেষ আভিযানিক দল পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানে মালিকবিহীন অবস্থায় মোট ২,৭৫০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।

জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার আইনি প্রক্রিয়া চলছে। একই সাথে এই চোরাচালানের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে