Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

পবায় ২৩ পূজামণ্ডপে ৫ হাজার টাকা করে অনুদান

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ 55 বার পঠিত
পবায় ২৩ পূজামণ্ডপে ৫ হাজার টাকা করে অনুদান
ছবি : পবায় ২৩ পূজামণ্ডপে ৫ হাজার টাকা করে অনুদান
Single News Top

রাজশাহী প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাজশাহীর পবা উপজেলার ২৩টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ৫ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রোববার (১১ অক্টোবর) পবা উপজেলা পরিষদে পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুর আবেদীন।

অনুদান প্রদানকালে ইউএনও বলেন, পবা উপজেলার ২৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপনের জন্য সংসদ সদস্যের পক্ষ থেকে এ উপহার দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের শারদীয় দুর্গোৎসব আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।

তিনি আরও জানান, উপজেলার পূজামণ্ডপগুলোতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পূজার পরিবেশ স্বাভাবিক রয়েছে।

অনুষ্ঠানে পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহমুদুল ইসলামসহ বিভিন্ন পূজামণ্ডপ কমিটির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে