রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে যুবদলের গাছের চারা বিতরণ
রাজশাহী প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে মহানগর যুবদল। পর্যায়ক্রমে নগরীর প্রতিটি এলাকায় এ কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছেন সংগঠনটির নেতারা।
সোমবার (১২ অক্টোবর) নগরীর চন্দ্রিমা থানার ১৯ নম্বর ওয়ার্ডের আল আরাফা একাডেমির শিক্ষার্থীদের মধ্যে এসব চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি। উপস্থিত ছিলেন সদস্যসচিব মো. রফিকুল ইসলাম রবি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদেক আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি বলেন, পর্যায়ক্রমে নগরীর প্রতিটি এলাকায় বিনা মূল্যে গাছের চারা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।
আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও প্রতিশ্রুতিকে সামনে রেখে বৃক্ষরোপণ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। এ উদ্যোগে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সম্পৃক্ত রয়েছেন।
কর্মসূচির সমন্বয় করেন চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মানিক। এ সময় রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা ও মুজিবুল হক মিলন, সদস্য মোফাজ্জল হোসেন শুভ ও তানভীর হোসেন হীরাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া চন্দ্রিমা থানা যুবদলের নেতা রানান, শিয়াম এবং ১৯ নম্বর ওয়ার্ড উত্তর ও দক্ষিণ যুবদলের নেতারাও কর্মসূচিতে অংশ নেন।
