Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

নারী উদ্যোক্তাদের ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি করবে এআই: ইউএনও

পবা প্রতিনিধি প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ 56 বার পঠিত
নারী উদ্যোক্তাদের ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি করবে এআই: ইউএনও
ছবি : প্রশিক্ষণ ও পণ্য প্রদর্শনী।
Single News Top

পবা প্রতিনিধি: ব্যবসার প্রচার, ক্রেতার চাহিদা বিশ্লেষণ ও পণ্য বিপণনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নারী উদ্যোক্তাদের সামনে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। এ সুযোগ কাজে লাগাতে ব্যাংকিং জ্ঞান ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন রাজশাহীর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১২টায় পবা উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী ‘ব্যাংক লিটারেসি ও ব্যবসায় এআই ব্যবহারের ওপর প্রশিক্ষণ ও পণ্য প্রদর্শনী’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউএনও বলেন, ব্যাংকিং সেবা সম্পর্কে সঠিক ধারণা থাকলে উদ্যোক্তারা নিরাপদে আর্থিক লেনদেন পরিচালনা করতে পারবেন। পাশাপাশি ব্যবসায় এআইয়ের ব্যবহার পণ্যের প্রচার, ক্রেতার চাহিদা বিশ্লেষণ ও ব্যবসা সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি করবে।

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) আয়োজিত এ কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল উইমেন ব্যাংকিং)। ১৩ অক্টোবর পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ ও পণ্য প্রদর্শনী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তা। স্বাগত বক্তব্য দেন প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র। বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন ব্যাংক পিএলসির রাজশাহী শাখার ব্যবস্থাপক মো. আলম খান, পবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন এবং সংগঠনটির সাবেক সহসভাপতি রোকসানা পারভীন।

আয়োজকেরা জানান, প্রশিক্ষণে ব্যাংকিং সেবা, আর্থিক ব্যবস্থাপনা, ডিজিটাল লেনদেন, ব্যবসায় এআইয়ের ব্যবহার ও অনলাইন বিপণন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে নারী উদ্যোক্তাদের আর্থিক সচেতনতা, প্রযুক্তিগত দক্ষতা ও ব্যবসা সম্প্রসারণের সক্ষমতা বাড়বে বলে আশা করছেন তাঁরা।
 

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে