Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীর সড়কে বসছে রোড সাইনবোর্ড, উদ্যোগ আরডিএ চেয়ারম্যানের

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ 87 বার পঠিত
রাজশাহীর সড়কে বসছে রোড সাইনবোর্ড, উদ্যোগ আরডিএ চেয়ারম্যানের
ছবি : রাজশাহীর সড়কে বসছে রোড সাইনবোর্ড, উদ্যোগ আরডিএ চেয়ারম্যানআবুল কালাম আজাদ সুইট।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর সড়ক ও ওয়ার্ড সহজে শনাক্ত করতে বিভিন্ন সড়কে রোড সাইনবোর্ড স্থাপনের উদ্যোগ নিয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। তাঁর উদ্যোগে আরডিএর তত্ত্বাবধানে নগরীর বিভিন্ন সড়কে এসব সাইনবোর্ড স্থাপন করা হচ্ছে।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে নগরবাসী সহজেই নিজেদের ওয়ার্ড ও সড়কের নম্বর শনাক্ত করতে পারবেন। পাশাপাশি রাজশাহীতে আগত দর্শনার্থী, নতুন বাসিন্দা এবং বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের নির্দিষ্ট ঠিকানা খুঁজে পেতেও সুবিধা হবে।

বিশেষ করে হাসপাতালগামী রোগী ও তাঁদের স্বজন, জরুরি সেবাকর্মী এবং ডাক ও কুরিয়ার সেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য রোড সাইনবোর্ড কার্যকর ভূমিকা রাখবে। সড়কে দৃশ্যমান সাইনবোর্ড থাকলে পথ খুঁজে পেতে ভোগান্তি কমবে এবং নগরীর সড়কভিত্তিক পরিচিতি আরও স্পষ্ট হবে।

নগরীর সড়ক ও ওয়ার্ডের পরিচিতি সহজ করা এবং নাগরিকদের চলাচল ও সেবা গ্রহণে ভোগান্তি কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। উদ্যোগটি বাস্তবায়িত হলে রাজশাহীর নগর ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে