দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা দিলেন আরডিএ চেয়ারম্যান
ছবি : দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা দিলেন আরডিএ চেয়ারম্যান।
রাজশাহী প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। সোমবার (১২ অক্টোবর) বেলা ১টায় আরডিএর সভাকক্ষে পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে সহায়তার চেক তুলে দেন তিনি।
এ সময় বিভিন্ন পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত থেকে চেক গ্রহণ করেন। দুর্গাপূজা আনন্দমুখর পরিবেশে উদযাপনে পূজামণ্ডপগুলোর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ সহায়তা দেওয়া হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে আরডিএর সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
