Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

ভবন নির্মাণে অনিয়মে কঠোর হুঁশিয়ারি: গণপূর্তমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ 42 বার পঠিত
ভবন নির্মাণে অনিয়মে কঠোর হুঁশিয়ারি: গণপূর্তমন্ত্রী
ছবি : রাজশাহীতে সড়ক ও ফ্লাইওভারের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: ভবন নির্মাণের সময় আইনবহির্ভূত কোনো কাজ করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজশাহী মহানগরীর ১ নম্বর ওয়ার্ডে সড়ক নম্বর সংবলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন।

মন্ত্রী বলেন, সম্প্রতি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অনেকেই বাধা দিচ্ছেন। সরকারের এ ধরনের কার্যক্রমে যারা বাধা সৃষ্টি করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে বুধবার সকাল থেকে রাজশাহী নগরীতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন চলমান এবং উদ্বোধনের অপেক্ষায় থাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রী। দুপুরে সড়ক নম্বর সংবলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি ‘আরডিএ প্রান্তিক আবাসিক এলাকা’র উদ্বোধন করেন। এ সময় আবাসিক এলাকার একটি পুকুরে মাছের পোনাও অবমুক্ত করেন তিনি।

পরে নাটোর রোডের রুয়েট এলাকা থেকে রাজশাহী বাইপাস রোড পর্যন্ত সংযোগ সড়ক ও ফ্লাইওভারের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী। উদ্বোধন শেষে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তিনি।

অনুষ্ঠানে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, উন্নত বিশ্বের শহরগুলোর আদলে রাজশাহীর প্রতিটি ওয়ার্ডের প্রতিটি সড়কে নম্বর প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সড়কের নম্বর সংবলিত পিলার স্থাপনের কাজ শুরু হয়েছে। অচিরেই পুরো নগরীতে এ কার্যক্রম সম্পন্ন করা হবে।

এ সময় আরডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে