Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীতে বিজিবির অভিযানে ৬৫ বোতল ভারতীয় মদ জব্দ

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ 42 বার পঠিত
রাজশাহীতে বিজিবির অভিযানে ৬৫ বোতল ভারতীয় মদ জব্দ
ছবি : রাজশাহীর কাটাখালীতে ৬৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর কাটাখালী থানার মিডিলচর নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে ৬৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন তালাইমারী বিওপির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন, কাটাখালী থানার মিডিলচর নদীর পাড় এলাকায় বিক্রির উদ্দেশ্যে কিছু মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশে কাউকে দেখতে না পেয়ে তল্লাশি শুরু করেন তাঁরা।

তল্লাশির একপর্যায়ে জঙ্গলের মধ্যে লুকানো কয়েকটি শক্ত কাগজের কার্টন পাওয়া যায়। পরে কার্টনগুলো থেকে ১২ বোতল ভারতীয় ম্যাজিক মোমেন্টস, ১১ বোতল ম্যাকডোয়েলস, ৩৫ বোতল ইম্পেরিয়াল ব্লু এবং ৭ বোতল রয়্যাল স্ট্যাগ মদ জব্দ করা হয়। জব্দ করা মদের কোনো মালিক পাওয়া যায়নি।

বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদকদ্রব্য প্রবেশ ও চোরাচালান প্রতিরোধে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) তাদের আওতাধীন এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার রেখেছে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে