Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহী সীমান্তে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ 45 বার পঠিত
রাজশাহী সীমান্তে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
ছবি : রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের মূর্তি জব্দ বিজিবির।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দামকুড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের শিবমূর্তি ও আরেকটি মূর্তির ভাঙা অংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৪ অক্টোবর) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে দামকুড়া থানার সোনাইকান্দি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ১৬ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের শিবমূর্তি এবং ৮ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তির ভাঙা অংশ উদ্ধার করা হয়। এসবের কোনো মালিক পাওয়া যায়নি।

জব্দ করা মূর্তি ও ভাঙা অংশের বিষয়ে যথাযথ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম জোরদার রয়েছে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে