Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাবিতে আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন শুরু ৩০ অক্টোবর, অংশ নেবেন ৯ দেশের গবেষকরা

Tarek Monower Yeasin প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ 67 বার পঠিত
Tarek Monower Yeasin

Tarek Monower Yeasin

RU Correspondent · ID: RAJ-26005 · Rajshahi University
ভেরিফাইড রিপোর্টার
রাবিতে আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন শুরু ৩০ অক্টোবর, অংশ নেবেন ৯ দেশের গবেষকরা
ছবি : রাবিতে আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন শুরু ৩০ অক্টোবর, অংশ নেবেন ৯ দেশের গবেষকরা
Single News Top

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের আয়োজনে আগামী ৩০ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের গবেষকরা অংশ নেবেন।

সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘Sovereignty, Humanity and Law in the Contemporary World’। এতে সাতটি ভেন্যুতে ২৫টি সেশনে মোট ১২৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। আন্তর্জাতিক ফৌজদারি আইন, কৃত্রিম বুদ্ধিমত্তা, মানবাধিকার, শিশুর অধিকার, পরিবেশ ও জলবায়ু, সাংবিধানিক অধিকার, সাইবার আইন, নারীর অধিকারসহ সমসাময়িক বিভিন্ন আইনগত বিষয় প্রবন্ধে উঠে আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম। প্লেনারি সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এম. রফিকুল ইসলাম।

সম্মেলনের কনভেনর ও আইন বিভাগের অধ্যাপক ড. বেগম আসমা সিদ্দিকা জানান, বিভিন্ন দেশের গবেষকদের পাশাপাশি দেশি-বিদেশি শিক্ষার্থীরাও সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। এর মাধ্যমে গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে, যা তাঁদের গবেষণা ও পেশাগত দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বিচার বিভাগ, সরকারি কর্ম কমিশন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে