Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীতে দুর্গাপূজার নিরাপত্তায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

নিউজ ডেস্ক প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ 63 বার পঠিত
রাজশাহীতে দুর্গাপূজার নিরাপত্তায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি : দুর্গাপূজা উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং
Single News Top

নিউজ ডেস্ক: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে রাজশাহীতে ১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও দুই প্লাটুন সদস্যকে রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী শহরের রানীবাজার অলকার মোড়ের অ্যারোহেড পূজামণ্ডপের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।

বিজিবি জানায়, আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত রাজশাহী জেলার সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ৬৮টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত ছয়টি মোট ৭৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিরাপত্তা জোরদারে অধীনস্থ ১১টি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) থেকে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হবে। প্রতিটি বিওপি থেকে প্রতিদিন চারটি করে বিশেষ টহল পরিচালনা করা হবে। এসব কার্যক্রম তদারকিতে ব্যবহার করা হবে ডিজিটাল ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ।

বিজিবি আরও জানায়, স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় জনসাধারণকে যাচাই না করে কোনো তথ্য প্রচার না করার এবং সন্দেহজনক কিছু নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে