Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ 64 বার পঠিত
রাজশাহীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার
ছবি : Untitled Design(2)
Single News Top

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ এক শিক্ষক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হারপুর গ্রামের জসিম স্টোরের দক্ষিণ পাশে কোর্ট ঢালুমোড় থেকে কাশিয়াডাঙ্গাগামী সড়কে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আল আমিন (৪৩) ও তাঁর স্ত্রী মোসা. সিমা খাতুন (৩৮)। তাঁরা কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার বাসিন্দা। আল আমিন রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এবং সিমা খাতুন একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বলে জানা গেছে।

এজাহার সূত্রে জানা যায়, তাঁদের সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে স্কচ টেপে মোড়ানো ১০টি প্যাকেটে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ২০০ গ্রাম। এ ছাড়া একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল ও একটি রেডমি মুঠোফোন জব্দ করা হয়। উদ্ধার করা আলামতের আনুমানিক মূল্য ৮ লাখ ১০ হাজার টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের বিষয়টি এজাহারে উল্লেখ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে