Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীতে বোধনের মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ 56 বার পঠিত
রাজশাহীতে বোধনের মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা
ছবি : রাজশাহীতে শুরু শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা
Single News Top

রাজশাহী প্রতিনিধি: মহাষষ্ঠীতে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। বুধবার সকালে মন্দিরে মন্দিরে ষোড়শ উপচারে দেবীকে মর্ত্যে আহ্বানের মধ্য দিয়ে শুরু হয় পূজার আচার-অনুষ্ঠান।

সকাল থেকেই রাজশাহীর বিভিন্ন পূজামণ্ডপে ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও বিহিত পূজাসহ নানা ধর্মীয় আচার পালিত হচ্ছে। রঙিন পোশাকে সজ্জিত হয়ে পূজারিরা মণ্ডপে মণ্ডপে ভিড় করছেন। উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উৎসবের আমেজ।

এ বছর রাজশাহী মহানগরীতে ৮৫টিসহ জেলার মোট ৪৮৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

প্রচলিত নিয়মে মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পাঁচ দিন দুর্গাপূজা উদযাপিত হলেও এ বছর পঞ্জিকা অনুযায়ী সপ্তমীর তিথি দুদিন হওয়ায় উৎসব চলবে ছয় দিন। আগামী ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।

এদিকে, উৎসবকে আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। রাজশাহীর প্রতিটি পূজামণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
 

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে