Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ 60 বার পঠিত
রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২
ছবি : রাজশাহী মেডিকেলের ৬ নম্বর গেটের বাইরে ২৬১ গ্রাম গাঁজাসহ আটক ২ জন।
Single News Top

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর গেটের বাইরে যৌথ অভিযান চালিয়ে ২৬১ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছেন হাসপাতালের পুলিশ বক্স ও আনসার সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে একটি সাইকেল ও একটি অটোরিকশা জব্দ করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ অভিযান চালানো হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার ৫০০ টাকা।

আটক ব্যক্তিরা হলেন, রাজশাহী নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর বাগানপাড়া এলাকার মহির শেখের ছেলে মো. মতিউর রহমান মতি (৫২) এবং বোয়ালিয়া থানার পাঠানপাড়া এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে মো. শফিকুল ইসলাম (৫৫)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার মাইনুল ইসলাম ও সহকারী আনসার প্লাটুন কমান্ডার গোপন সূত্রে জানতে পারেন, হাসপাতালের ৬ নম্বর গেটের বাইরে দুই ব্যক্তি গাঁজা বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত। বিষয়টি তাঁরা হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ ও সহকারী ইনচার্জকে জানান।

পরে পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আনসার প্লাটুন কমান্ডার, সহকারী আনসার প্লাটুন কমান্ডার ও দুই আনসার সদস্য যৌথভাবে অভিযান চালান। এ সময় ২৬১ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। তাঁদের সঙ্গে থাকা একটি সাইকেল ও একটি অটোরিকশাও জব্দ করা হয়। অভিযান শেষে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলের আশপাশে মাদক বিক্রি ও সেবন প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে