Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

পুঠিয়া-তাহেরপুর সড়কে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ 49 বার পঠিত
পুঠিয়া-তাহেরপুর সড়কে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১
ছবি : পুঠিয়া-তাহেরপুর সড়কে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১
Single News Top

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া-তাহেরপুর সড়কে ধানবোঝাই নসিমনের ধাক্কায় পাটবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত টলি উল্টে আয়েজ উদ্দিন মোল্লা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ধোকড়াকুল আখ সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েজ উদ্দিন মোল্লা রাজশাহীর বাগমারা উপজেলার রামরামা থান্দারপাড়া গ্রামের মৃত ফায়াজ মোল্লার ছেলে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আয়েজ উদ্দিন মোল্লা ও চালক মো. শুভ একটি শ্যালো ইঞ্জিনচালিত টলিতে প্রায় ১০০ মণ পাট বোঝাই করে তাহেরপুর থেকে নাটোরের উদ্দেশে যাচ্ছিলেন। পথে ধোকড়াকুল আখ সেন্টারের কাছে পেছন দিক থেকে ধানবোঝাই একটি নসিমন টলিটিকে ধাক্কা দেয়। এতে পাটবোঝাই টলিটি উল্টে গেলে নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আয়েজ উদ্দিন।

দুর্ঘটনার পর ধানবোঝাই নসিমনটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত আয়েজ উদ্দিনকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের মৃত্যুর খবর পেয়ে স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। এ সময় সেখানে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

দুর্ঘটনাকবলিত টলির চালক মো. শুভ বলেন, তাঁর পেছনে তিন থেকে চারটি ট্রাক ছিল, যেগুলো সহজেই চলে যায়। কিন্তু ধানবোঝাই নসিমনটি তাঁদের গাড়িতে ধাক্কা দিয়ে সেটি উল্টে দেয়। এতে গাড়ির নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, তাহেরপুর সড়কে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কোনো মামলা হয়নি। লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে