Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

বাঘায় মাটির নিচে ড্রামে ৪৭ বোতল ইস্কাফ, নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ 53 বার পঠিত
বাঘায় মাটির নিচে ড্রামে ৪৭ বোতল ইস্কাফ, নারী গ্রেপ্তার
ছবি : বাঘায় মাটির নিচে ড্রাম থেকে ৪৭ বোতল ইস্কাফ উদ্ধার, নারী গ্রেপ্তার।
Single News Top

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলায় মাটির নিচে পুঁতে রাখা ড্রাম থেকে ৪৭ বোতল অবৈধ মাদকদ্রব্য ইস্কাফ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মদিনা বেগম (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর স্বামী জামরুল ইসলাম (৩৯) পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) ভোরে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের মালিয়ানদহ গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

রাজশাহী জেলা পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বাঘা থানা এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, মালিয়ানদহ গ্রামের জামরুল ইসলামের বাড়িতে মাদক বিক্রির উদ্দেশ্যে দুই ব্যক্তি অবস্থান করছেন।

পরে রাত ৩টা ৩৫ মিনিটে ওই বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করেন। এ সময় বাড়ির পূর্বমুখী শয়নকক্ষের মেঝেতে পুঁতে রাখা একটি ড্রাম থেকে ৪৭ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মদিনা বেগমকে গ্রেপ্তার করা হলেও তাঁর স্বামী জামরুল ইসলাম পালিয়ে যান।

পুলিশ জানায়, গ্রেপ্তার মদিনা বেগম ওই বাড়ির মালিক জামরুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় গ্রেপ্তার মদিনা বেগম ও পলাতক জামরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বাঘা থানায় মামলা করা হয়েছে।

পলাতক জামরুল ইসলামকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে