Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

নীলফামারীর ৮১২ পূজামণ্ডপে এসআরবি-১৩-এর বিশেষ নিরাপত্তা

নীলফামারী প্রতিনিধি প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ 45 বার পঠিত
নীলফামারীর ৮১২ পূজামণ্ডপে এসআরবি-১৩-এর বিশেষ নিরাপত্তা
ছবি : পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তার প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-১৩ রংপুরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম।
Single News Top

নীলফামারী প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে নীলফামারী জেলার ৮১২টি মন্দির ও পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি, টহল ও সাইবার মনিটরিং কার্যক্রম।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় নীলফামারী শহরের ঐতিহাসিক শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা দুর্গাপূজা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-১৩ রংপুরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম, পিএসসি, জি।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, পূজা চলাকালে মণ্ডপগুলোর নিরাপত্তায় পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। পাশাপাশি অপরাধপ্রবণতা রোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার মনিটরিং কার্যক্রমও চালু রাখা হয়েছে, যা আগামী ২২ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়।

লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম বলেন, পূজার দিনগুলোর পাশাপাশি প্রতিমা বিসর্জনের সময়ও অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। এর মাধ্যমে ভক্তরা যেন নির্বিঘ্নে ও নিরাপদে উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় সাধারণ মানুষ ও পুণ্যার্থীদের গুজব এবং উসকানিমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি সন্দেহজনক কোনো ব্যক্তি বা তথ্যের সন্ধান পেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার অনুরোধ জানায় এসআরবি-১৩।

‘‘জেলার ৮১২টি মন্দির ও পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত’’ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ উদ্যোগের কথা জানানো হয়েছে প্রেস ব্রিফিংয়ে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে