Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহী পলিটেকনিকে নবীনবরণ, প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিনু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ 43 বার পঠিত
রাজশাহী পলিটেকনিকে নবীনবরণ, প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিনু
ছবি : নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিনু।
Single News Top

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের প্রথম পর্বের (উভয় শিফট) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে ইনস্টিটিউটের খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি সততা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তোলার আহ্বান জানানো হয়। আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশের উন্নয়নে দক্ষ জনশক্তি হিসেবে অবদান রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

শিক্ষার্থীদের অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন অর রশিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এ. জে. এম. মাসুদুর রহমান।

নবীন শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের সাফল্য কামনা করা হয়। পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে