Below Main Menu
মেনু
News16
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ 50 বার পঠিত
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি
ছবি : রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শন করেন ১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: প্রধানমন্ত্রী ২০ অক্টোবর রাজশাহী শহরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করবেন—এ উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি।

শনিবার (১৭ অক্টোবর) তিনি রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে বিজিবির পক্ষ থেকে নির্বিঘ্নে পূজা উদযাপনে সার্বক্ষণিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদানের আশ্বাস দেন তিনি।

এ ছাড়া প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ব্যাটালিয়ন অধিনায়ক। এ সময় তিনি দায়িত্বরত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর আগমন ও শারদীয় দুর্গোৎসব ঘিরে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুতি নিচ্ছেন।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে